ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযান: ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযান: ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযান: ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মোটরসাইকেল আটক করা হলে তল্লাশি করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটে সদর থানাধীন কোড্ডা এলাকা থেকে আরও ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাহবুব (২১), পিতা মৃত হাছেন আলী; কাইয়ুম (২২), পিতা আলী আকবর; এবং ইমন (২৪), পিতা মৃত তাজুল ইসলাম। তারা সবাই কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর গ্রামের বাসিন্দা। অপর দুইজন হলেন মো. রাজু মিয়া (২৭), পিতা হেলাল মিয়া এবং স্বপন মিয়া (২১), পিতা ইউনুস মিয়া। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ী গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ