ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘কন্যা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘কন্যা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘কন্যা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসেন :  শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘কন্যা’। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

সোমবার (১২ জানুয়ারি) জেলা শহরের মেড্ডা শশানঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটির শুভসূচনা হয়। এ সময় শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির আহবায়ক করবী চক্রবর্তী বলেন, চলমান শীতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে পারে না। তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ–এর আহ্বায়ক শামীম আহমেদ, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার সঞ্জিত কুমার রায়, আই এফ আই সি ব্যাংক অফিসার মোঃ বেলায়েত সরকার, জালাল উদ্দিন (সুমন)

সংগঠনটির সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ এবং সমাজের অবহেলিত মানুষ—বিশেষ করে নারীদের কল্যাণে—বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব শিফা চৌধুরী, গায়ত্রী রায়, মমতা দেবী, মাঙ্গলিকা দেবী, জয়া রায়, রুবি পাল, জয়শ্রী রায়, রত্না রাণী দাস, চুমকি চৌধুরী, শিলা বণিক, ছবি ভট্টাচার্য, মুন্না সাহা চিত্রা, অপরাজিতা দত্ত অপু, জুঁই চক্রবর্তী, জুই দেব রায় ও সূবর্ণাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ