— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপ গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২) কে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র‍্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

— বিজ্ঞাপন —

নিহতের পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় পরদিন শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সাদ্দামের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

‌র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, হত্যাকাণ্ডের পর দিলীপ গা ঢাকা দিয়েছিল। সে ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেপফতার করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗