ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের মনোনয়ন দাখিল

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের মনোনয়ন দাখিল
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের মনোনয়ন দাখিল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি নাসিরনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ, সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আরাফাত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরিফ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্বাস মিয়া ও এম এ বাক্কী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ