ভাঙ্গায় ফুটবল মাইকিংকে কেন্দ্র করে ৯ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

ভাঙ্গায় ফুটবল মাইকিংকে কেন্দ্র করে ৯ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত
ভাঙ্গায় ফুটবল মাইকিংকে কেন্দ্র করে ৯ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে ৯টি গ্রামের মানুষ। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুনসুরাবাদ বাজার এলাকায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে বণিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীতে মুনসুরাবাদ গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী আটটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামগুলো হলো—খাপুরা, সিংগারডাক, মাঝিকান্দা, ভীমেরকান্দি, ছোট হামেরদী, হামেরদী ও গুপিনাথপুরসহ আরও কয়েকটি এলাকা।

দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশ জানায়, প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ