— বিজ্ঞাপন —

ভাঙ্গা-গোপালগঞ্জ সড়কে আবারও প্রাণহানি দুর্ঘটনায়-০২ তরুণের মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। ০৮/০৫/২৫ ইং বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী একটি ট্রিক (ট্রাক্টর) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই তরুণ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ট্রিকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করলেও, ততক্ষণে ওই দুই তরুণের মৃত্যু ঘটে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুঃখ থেকে ক্ষোভে এলাকাবাসীর বিক্ষোভ ও দাবি
এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে দেখা গেছে তীব্র ক্ষোভ। এলাকাবাসীর একটাই দাবি! এই রাস্তা যেন আর মৃত্যুর ফাঁদ না হয়। আমাদের একমাত্র দাবি, ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা দ্রুত চার লেনে উন্নীত করা হোক।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗