ভিতু স্বামী চেনার উপায়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড ম্যারেজে তালাকের সংখ্যা কম।

ঘটক: তাই তো দেখতাছি হুজুর।

কাজী: কিন্তু কেন, তা বলতে পার?

ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?

 

****

 

বিজ্ঞাপন

 

ডাক্তারের জন্য রোগীর অফার

ডাক্তারের চেম্বারে এক রোগী এসেছেন। সমস্যার কথা বললেন ডাক্তারকে। এবার ডাক্তার রোগীকে বলছেন—

ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খান সুস্থ হলে আমায় কী পুরস্কার দেবেন?

রোগী: স্যার, আমি খুব গরীব মানুষ।

ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ্য তাই দেবেন।

রোগী: স্যার,আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।

 

****

সাইকেল চালানো শিখছিলাম

বাবা ছেলেকে খুব বকছে আর বলছে—

বাবা: তোকে না বলেছিলাম, পরীক্ষায় পাস করলে সাইকেল কিনে দেব।

ছেলে: হ্যাঁ, বলেছিলে তো।

বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?

ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ