ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়ার আসিফ আটক

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়ার আসিফ আটক
ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়ার আসিফ আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চালানো আসিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ২ পদাতিক ব্রিগেডের অধীনে ৯ ইস্ট বেঙ্গল টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মো. আসিফুর রহমান নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটককালে তিনি রিসোর্টের রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০ শতাংশ ছাড় (ডিসকাউন্ট) দাবি করেন।

তদন্তে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসেও তিনি একই রিসোর্টে মেজর পরিচয়ে তিন দিন অবস্থান করেছিলেন। সে সময় তিনি একজন ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত। এছাড়া ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) নিয়োজিত ছিলেন বলে দাবি করেছেন।

তদন্তে আরও জানা গেছে, ব্যক্তিগত জীবনে আসিফ দুইবার বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন তিনি।

আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত ‘বে ওয়াচ’ হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।

আটককৃত ব্যক্তির নাম মো. আসিফুর রহমান (আসিফ), পিতা মোখলেসুর রহমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা, পশ্চিম পাইকপাড়া এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেডের অধীনে ৯ ই বেঙ্গল টহল দল আসিফকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ