ভেনিসে হামলার পর ভালোবাসায় সিক্ত বাঁধন, কৃতজ্ঞতা জানালেন ভক্তদের

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ভেনিসে অবস্থানকালে কিছু দুষ্কৃতকারীর হামলার শিকার হন তিনি। তবে ঘটনার পর বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ ও ইতালির সরকারসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার পাশে দাঁড়ান। ভক্তদের প্রতিবাদ ও ভালোবাসাও তাকে আবেগাপ্লুত করেছে।
বাধন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর সর্বস্তরের মানুষের ভালোবাসা, সমর্থন এবং পাশে দাঁড়ানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ভেনিসে অবস্থানকালে কিছু দুষ্কৃতকারীর হামলার শিকার হন তিনি। তবে ঘটনার পর বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ ও ইতালির সরকারসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার পাশে দাঁড়ান। ভক্তদের প্রতিবাদ ও ভালোবাসাও তাকে আবেগাপ্লুত করেছে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, “আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।”

আইনি ও মানসিক সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সমর্থন ও উৎসাহের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো সময়টিতে যারা তার পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং সাহস জুগিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

ভক্ত ও দেশবাসীর ইতিবাচক সাড়া পেয়ে নিজেকে ধন্য মনে করছেন বাঁধন। তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই কঠিন সময়ে তার জীবনের বড় শক্তি হয়ে উঠেছে।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে বাঁধন লিখেছেন, “দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ