ভোটের দিন ইন্টারনেট বন্ধ হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন ভোট দেওয়া:

ভোট প্রদান
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে। ভোটের দিন সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
