— বিজ্ঞাপন —

মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি ‘রেড অ্যালার্ট’

সৌদি আরবের মক্কাসহ বেশ কয়েকটি অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি 'রেড অ্যালার্ট'
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

সৌদি আরবের মক্কাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। খারাপ আবহাওয়ার দরুন কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময়ে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মতে, মক্কা অঞ্চলের কিছু এলাকা রেড অ্যালার্টের আওতায় রয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে অনুভূমিক দৃষ্টিসীমা শূন্যে নেমে আসতে পারে এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে।

মক্কা ছাড়া অন্যান্য কিছু অঞ্চলের জন্য মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বা মাঝারি সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে আসির অঞ্চলের কিছু এলাকার জন্য এই অরেঞ্জ অ্যালার্ট প্রযোজ্য থাকবে। সেখানে মাঝারি ধরনের বৃষ্টি ও বর্ষণ, প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং সাগরে উচ্চ ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সামগ্রিক বায়ুমণ্ডলীয় অস্থিরতা আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু নির্দিষ্ট এলাকায় সক্রিয় বাতাসের সাথে মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া উল্লেখ করা অঞ্চলগুলোর পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশের (ইস্টার্ন প্রভিন্স) কিছু অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিক ও পর্যটকদের আবহাওয়া সতর্কবার্তা মেনে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ARY News · Pakistan
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗