মচমচে ডালের বড়া তৈরির রেসিপি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইফতারে ভাজাপোড়া না থাকলে কি চলে! অনেকেই ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিংবা কাবাব রাখেন। তবে একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন মসুর ডালের সুস্বাদু বড়া। এটি তৈরি করাও বেশ সহজ, আর খেতেও বেশ মজাদার। জেনে নিন রেসিপি-

 

উপকরণ

 

বিজ্ঞাপন

 

১. মুসুর ডাল আধা কাপ

২. ভাজার জন্য তেল পরিমাণমতো

৩. পেঁয়াজ কুচি আধা কাপ

৪. ধনেপাতা কুচি টেবিল চামচ

৫. কাঁচা মরিচ কুচি ৩-৪টি

৬. আদা-রসুন পেস্ট দেড় চা চামচ

৭. হলুদ মরিচ গুঁড়া আধা চা চামচ

৮. গরম মসলা আধা চা চামচ

৯. লবণ পরিমাণমতো

পদ্ধতি

 

প্রথমে মসুর ডাল পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করে নিন।

 

এরপর প্রয়োজনমতো ডালের খামি নিয়ে রোল বানাতে হবে। এরপরে ডুবো তেলে ছেড়ে দিন। বাদামিরঙা করে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন ইফতারে।

 সূএ:জাগোনিউজ 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ