মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৩৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৩৮ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৩৮ ফ্লাইট বাতিল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফ্লাইট চলাচলে বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ১২টি এয়ার অ্যারাবিয়ার, এছাড়া কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।

বর্তমানে বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে বাতিল ফ্লাইটের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা কবে সেখানে পৌঁছাতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ