মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের নফল নামাজের আহ্বান হারুন অর-রশীদের

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজবাড়ী-২(পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের নফল নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ঘোষিত দ্বিতীয় দফা প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেন। এ সময়ই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় রাজবাড়ী-২ আসনে হারুন অর-রশীদের মনোনয়ন। এতে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হারুন অর-রশীদ বলেন,দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দলের বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে দল কোন ধরনের মিছিল বা আনন্দ উদযাপন করছে না। তিনি নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন,
আপনারা আনন্দ-উল্লাসে না গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন; যারা পারবেন তারা নফল রোজা রাখবেন—আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনের জন্য। পাশাপাশি দলের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ