ব্রাহ্মণবাড়িয়ার মলাইশ গ্রাম-এর একজন সম্মানিত প্রবীণ ব্যক্তিত্ব, পিনাক চৌধুরী -এর পিতা পরিমল চৌধুরী গত রাত ০৪/০৩/২০২৬ রোজ শনিবার ৮: ৩০ মিনিটে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে গমন করেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন পরিমল চৌধুরী । মৃত্যুকালে তিনি সন্তান-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন সৎ, নম্র ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত।
The Financial Post-এর সঙ্গে যুক্ত পিনাক চৌধুরী তাঁর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে তাঁর পিতার আত্মার শান্তি কামনা জন্য প্রার্থনা করছি।
এদিকে, তাঁর মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।