মাধবপুরে বালুবাহী ট্রাকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্‌ উদ্ধার

মাধবপুরে বালুবাহী ট্রাকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্‌ উদ্ধার
মাধবপুরে বালুবাহী ট্রাকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্‌ উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জ প্রতিনিধি :সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুরে একটি বালু ভর্তি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস্ উদ্ধার করেছে বিজিবি ।

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১২ ঘণ্টার চিরুনী অভিযানে বালি বোঝাই ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন, কসমেটিক্স এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেলে থেকে রাতে ৪টি পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাককে দেখতে পেলে টহলদল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়।  বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশি করে বালির নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।

মাধবপুরে বালুবাহী ট্রাকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্‌ উদ্ধার

এ ছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশি মশার কয়েল আটক করতে সক্ষম হয়। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক ।

আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা।’

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ