মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ স্ত্রী আঙ্গুরা খাতুনকে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুলকে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুলকে গ্রেফতার করে।নাজমুল মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
থানা সূত্র জানিয়েছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত নাজমুলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
মাধবপুরে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামী নাজমুল গ্রেফতার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: মোহাম্মদ আমিন-উর রশীদ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জার্মান প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানি রাষ্ট্রদূত সালমান শরীফ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।