মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা  সদস্য ও আমীর মাওলানা মুখলিসুর রহমান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা  সদস্য ও আমীর হবিগন্জ -৪  আসনের মনোনিত প্রার্থী, মাওলানা মুখলিসুর রহমান  মাধবপুরে  কর্মরত।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার ( ৯ অক্টোবর)  দুপুরে স্থানীয় একটি হোটেলে তিনি মাধবপুরে ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।

এই সময় তিনি পিআর পদ্ধতি নিয়ে ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

শুরা সদস্য ও কেন্দ্রীয় আমির মুখলিসুর রহমান বলেন, এই দেশে জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনায় আসলে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হবে। একটি ডিমের ভিতর কুসুম যেমন নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হবে। তিনি আরো বলেন,  আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে কেউ জোর পুর্বক ক্ষমতায় আসতে পাড়বে না। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলার আমীর মাওলানা আলাউদ্দিন ভুইয়া, উপজেলার সেক্রেটারি মোস্তফা কামাল, মাধবপুর পৌর  জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান সোহাগ।

এই সময় বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ