মাধবপুর উপজেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ: টাইব্রেকারে চ্যাম্পিয়ন বানেশ্বর

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জ–৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনে মাধবপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ফাইনাল ফুটবল ম্যাচ।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান সাহেব।

বিশেষ আকর্ষণ হিসেবে মাঠে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়ার বাসীর প্রিয় ২টি মানুষ—সরাইল ও আশুগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং সরাইল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর (তপু)।
তাদের উপস্থিতিতে খেলা আরও উৎসবমুখর হয়ে ওঠে।

খেলার নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

রোমাঞ্চকর এ টাইব্রেকারে বানেশ্বর ৫–৪ ব্যবধানে শাহজাদাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর উৎসবের আমেজ।

স্থানীয় খেলাধুলার অঙ্গনে ফাইনালটি ছিল অত্যন্ত সফল একটি আয়োজন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ