মানিকগঞ্জে নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

লেখক: মো: আরিফুর রহমান অরি
প্রকাশ: ৮ মাস আগে

মানিকগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা গণঅধিকার পরিষদ।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ হাসান আলী বলেন, “নূরুল হক নূরের ওপর হামলা আসলে জাতির কণ্ঠরোধের ষড়যন্ত্র।
সাধারণ সম্পাদক মমিনুর রহমান বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করা যাবে না, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

  • মানিকগঞ্জে নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ