মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের গোলাম পরওয়ার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের গোলাম পরওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস-এর সঙ্গে সাক্ষাৎ করেন গোলাম পরওয়ার। এ সময় তিনি চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় জামায়াত নেতা গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

  • মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের গোলাম পরওয়ার