— বিজ্ঞাপন —

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় মারা গেলেন ৩ বাংলাদেশী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। নিহত তিনজনই ৩০-৪০ বছরের বয়সী বাংলাদেশী ওয়ার্কার।

 

গতকাল রোববার (৩ মার্চ) রাতে দেশটির কাজাং এলাকার কেটি-এম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ সংস্থা বারনামা।

— বিজ্ঞাপন —

 

 

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে ।

 

এ ব্যাপারে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ইসমাইল মালয়মেইলকে জানিয়েছেন, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়।

 

 

 

উল্লেখ্য, মালয়েশিয়ায় মেট্রো-রেল রেল, ভূগর্ভস্থসহ সব ধরনের রেল লাইন রয়েছে। রেললাইনের ২ পাশেই ইস্পাতের শক্ত বেড়া দেওয়া থাকে যাতে রেললাইনে কোন মানুষ ও জীব জন্তু প্রবেশ করতে না পারে। নিহত ঐ ৩ বাংলাদেশী কিভাবে এবং কোন পরিস্থিতিতে ট্রেনের সাথে ধাক্কায় মারা গেল এবিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗