— বিজ্ঞাপন —

মালয়েশিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুল

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। তারা ওড়াচ্ছেন বিশ্বদরবারে দেশের পতাকা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। নানা দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য হাফেজ।

 

বিদেশের মাটিতে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আবেগঘন ও আবেশময়। বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়াতে যান। এ রেওয়াজ বেশ পুরোনো। তবে মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম।

— বিজ্ঞাপন —

 

বিজ্ঞাপন

 

হাফেজ মোহাম্মদ ইয়াসিন: হাফেজ মোহাম্মদ ইয়াসিনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামে। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৮ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয় হাফেজ মোহাম্মদ ইয়াছিন ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল। ১৯৮২ সালে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

 

ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি হাফেজ ইয়াসিন। বিদেশের মাটিতে তিলাওয়াতের মাধ্যমে বেশি বেশি করে কোরআনের মুগ্ধতা ছড়াতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ ইয়াসিন।

 

বিজ্ঞাপন

 

হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম: রাজধানী কুয়ালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন। হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। ২০১৭ সালে ২১তম দুবাই হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় আন্তর্জাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে প্রথমস্থান অধিকারের গৌরব অর্জন করেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম।

 

হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলামের বাড়ি, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে। বিশ্বদরবারে বাংলাদেশের নাম উচ্চকিত করা তরিকুলের স্বপ্ন। হাফেজ তরিকুলকে ফুলেল শুভেচ্ছা জানান মসজিদ কমিটির সভাপতি ও মালিক স্ট্রিম করপোরেশনের পরিচালক দাতো আব্দুল মালেক।

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗