মালিক আফতাবের এক হাতের ওজন ৯ কেজি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বর্তমানে রিল করেই জনপ্রিয় হয়ে উঠেছে আফতাব। ইনস্টাগ্রামে তার দুই লাখ ফলোয়ারস। আপনার চোখেও নিশ্চয়ই পড়েছে আফতাবের রিলস ভিডিও। তার বাম হাতের ওজন ডান হাতের চেয়ে অনেক বেশি। আফতাবের বাম হাতের ওজন ৯ কেজি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার ভিডিওগুলো।

 

জানেন কি, কে এই তরুণ? পুরো নাম।  মালিক আফতাবসে ছোট থেকে একটি বিরল রোগের শিকার। যার এখনো কোনো নাম দিতে পারেননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, বিশালাকার হাতের এই সমস্যা প্রোটিয়াস সিন্ড্রোমে দেখা যায়। তবে মালিকের সমস্যাকে প্রোটিয়াস সিন্ড্রোম বলা যাবে কি না তা নিয়ে ধন্দ রয়েছে। তবে নিঃসন্দেহে মালিক আফতাবের এই সমস্যা ভাবিয়েছে বিজ্ঞানীদের।

 

আফতাবের নাম বেশ কয়েকটি গবেষণাপত্র উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। ২০০টি গবেষণাপত্রের মেডিকাল লিটারেচারে নাম রয়েছে উত্তরপ্রদেশের গাজীপুরের ২৬ বছর বয়সী এই যুবকের।

 

ছোট বয়স থেকেই হাতের অবস্থা এমন বলে জানান আফতাব। সংবাদমাধ্যমকে তিনি জানান, বারবার এর জন্য বাবার সঙ্গে চিকিৎসকের কাছে যান তিনি। কিন্তু সুরাহা হয়নি। এই নিয়ে পরে আর ভাবেননি আফতাব। বরং একেই নিজের প্লাস পয়েন্ট হিসেবে মেনে নিয়েছেন তিনি। এই হাতেই তাকে ঘন ঘন রিল করতে দেখা যায়।

 

 

সূত্র: দ্য সান

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ