মা-বাবার সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলায় ফাঁস

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম ধোলাইপাড়ের বাসায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

 

বুধবার (২০ মার্চ) মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।

 

 

নিহত শিক্ষার্থীর বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলে জামি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় জামি।

 

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার রায়নগর গ্রামে। বর্তমানে তারা পশ্চিম ধোলাইপাড় এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ