মা হারালেন গায়ক কাজী শুভ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শ্রোতাপ্রিয় গায়ক কাজী শুভর মা ফাতেমা খাতুন মারা গেছেন। রোববার (০৩ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে কাজী শুভর মাকে।

 

বিজ্ঞাপন

 

এদিকে কাজী শুভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘মা’ আর নাই’।

 

কাজী শুভ নিজস্ব গায়কীর ব্যতিক্রমী ঢং আর সুরের জাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ।

 

বিজ্ঞাপন

 

‘ও সোনা বউ শুনছনি’, ‘মন পাজর’, ‘রসিক আমার’ গানের জন্য শ্রোতাপ্রিয়তা পেয়েছেন এই গায়ক।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ