— বিজ্ঞাপন —

মিরপুর ১০ থেকে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

মিরপুর ১০ থেকে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের
মিরপুর ১০ থেকে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীতে অভিযান চালিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এক-এগারো সময়ের আলোচিত ঘটনাপ্রবাহ ঘিরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তদন্তসংশ্লিষ্টরা জানান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আফজাল নাছেরের সংশ্লিষ্টতা উঠে আসে। এরপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ডিবি।

— বিজ্ঞাপন —

আফজাল নাছের ১৯৮৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। এক-এগারোর সময় বিএনপির শীর্ষ নেতাদের নির্যাতনের ঘটনায় তার নাম একাধিকবার আলোচনায় আসে। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

এর আগে একই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗