মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা কিছুদিন ধরে আবুতোরাব বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, দুপুরের দিকে রান্না করার সময় গ্যাসের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। সামিনা আক্তার আতঙ্কিত হয়ে নিজের কাপড় বা কাঁথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বাসায় অন্য কেউ না থাকায় দ্রুত ধোঁয়ায় ঘর ভরে যায়। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে তিনি রান্নাঘরেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে বাইরে থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। তবে হাসপাতালে নেওয়ার আগেই সামিনা আক্তার মারা যান।

নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বলেন, “দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। অতিরিক্ত ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে আমার স্ত্রী মারা গেছে।”

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, গ্যাসের চুলার ত্রুটি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত সচেতনতামূলক উদ্যোগ ও নিরাপদ রান্নাঘর ব্যবস্থার দাবি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ