মেঘনায় লঞ্চে অসুস্থ নবজাতককে কোস্ট গার্ডের জরুরি উদ্ধার, দ্রুত হাসপাতালে ভর্তি

মেঘনায় লঞ্চে অসুস্থ নবজাতককে কোস্ট গার্ডের জরুরি উদ্ধার, দ্রুত হাসপাতালে ভর্তি
মেঘনায় লঞ্চে অসুস্থ নবজাতককে কোস্ট গার্ডের জরুরি উদ্ধার, দ্রুত হাসপাতালে ভর্তি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অসুস্থ হয়ে পড়া তিন দিনের এক নবজাতককে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দ্রুত পদক্ষেপে শিশুটিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ায় স্বস্তি ফিরে আসে পরিবারের মাঝে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি সম্পদ নামের একটি লঞ্চে করে যাত্রা করছিলেন এক ব্যক্তি তার অসুস্থ নবজাতক সন্তানকে নিয়ে। লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার কাছে পৌঁছালে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে শিশুটির বাবা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে যায়।

পরে লঞ্চে উঠে শিশুটিকে তাৎক্ষণিক অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোস্ট গার্ড সদস্যরা শিশুটিকে নিজেদের বোটে করে স্টেশন পাগলায় নিয়ে আসেন।

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মা ও শিশুকে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলসীমায় জরুরি মানবিক সহায়তায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ