মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাধবপুরে মানববন্ধন

মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাধবপুরে মানববন্ধন
মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাধবপুরে মানববন্ধন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মাধবপুর ( হবিগঞ্জ) : মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাধবপুরে মানববন্ধন করা হয়েছে। বুধবার ( ১৯ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন মোঃ রাসেল, জহিরুল ইসলাম, বায়জিদ, আব্দুল মালেক, মুসলেহ উদ্দিন সুমন, শাকিল, সনাতন পাজা, মোঃ সোহেল, জীবন, আবির সহ অনেকেই।

এই সময় বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় অধীনস্থ সারা বাংলাদেশের উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইন্সটিটিউটসমুহে আমরা স্বাস্থ্যসেবার রোগ নির্ণয়সহ গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১ তম থেকে ১০ ম গ্রেডে উন্নীতকরন প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরাধীন সরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্টদের সর্বমোট সৃজনকৃত পদের সংখ্যা ৫৪২৭ টি এবং ফার্মাসিস্ট ২৯৫১ টি অর্থাৎ দুই গ্রুপ মিলে সর্বমোট পদের সংখ্যা ৭৭১৯ টি এর মধ্য ৫৬৪৬ জন ইতোমধ্যে তাদের বেতন ভাতাদির সুবিধা দশম গ্রেডের সুবিধার উধ্বে অবস্থান করছেন, কেবলমাত্র ২০৭৩ টি পদকে এ সুবিধার আওতায় আনতে হবে। যার মধ্যে প্রায় দশ শতাংশ পদ এখনো ও শুন্য রয়েছে।

সেক্ষেত্রে এ মুহূর্তে ২ য় শ্রেনীর পদমর্যাদা ও দশম গ্রেড বাস্তবায়িত হলে সর্বসাকুল্যে ২ হাজার জনেরও কম সংখ্যক পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ এ সুবিধা পাবেন এবং তদনুযায়ী অর্থ বরাদ্দের প্রয়োজন হবে তা কেবল কম – ই নয় বরং যৎসামান্য।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ