— বিজ্ঞাপন —

‘মেরে ফেললেও মুখ বন্ধ করবো না’—ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র বার্তা

মেরে ফেললেও মুখ বন্ধ করবো না’—ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র বার্তা
মেরে ফেললেও মুখ বন্ধ করবো না’—ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র বার্তা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান অটুট থাকবে—প্রয়োজনে জীবন দিলেও আপস করবেন না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ-এ তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমরা মুখ বন্ধ করবো না।”

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধচক্র, ব্যবসায়ী ও প্রশাসনের কিছু ব্যক্তি তাকে আপসের প্রস্তাব দিয়েছিলেন। কেউ কেউ তাকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মুখ বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে এসব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন জানিয়ে বলেন, “আমি কারও সঙ্গে ডিল করিনি, আপস করিনি।”

— বিজ্ঞাপন —

এবারের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। তবে নির্বাচনি প্রচারণা চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে তার বিভিন্ন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণমাধ্যমকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। রমজান মাসে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। ভবিষ্যতে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সে যেই হোক, আমরা ছাড় দেবো না।” একই সঙ্গে তিনি ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়; তাদের প্রধান লক্ষ্য হলো বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗