মৌসুমীর নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে যা জানালেন ওমর সানী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য এখন শিল্পীরা প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গুঞ্জন উঠেছে, ২০২৪-২৫ মেয়াদের এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার নাকি অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। চারদিকে যখন এমন নানা গুঞ্জন, তখন তা উড়িয়ে দিলেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।

 

 

 

 

এ ব্যাপারে ওমর সানী বলেন, আমিও কিছুটা শুনেছি যে নির্বাচনে দাঁড়াবে মৌসুমী। আসলে এই তথ্যের কোনো ভিত্তি নেই। কেননা, আমাদের মেয়ে ফাইজার পড়ালেখার কারণে মৌসুমী এ বছর আমেরিকায় থাকতে হবে। বড় কথা হলো, আমার পরিবারের কারোরই এই নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই।

 

 

 

 

এ নায়ক শিল্পী সমিতির নির্বাচনের ব্যাপারে কিছুটা বিরক্ত প্রকাশ করে আরও বলেন, যারা প্যানেল সাজাবেন তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কেউ আমাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করবেন না। কেননা, ভালো সিনেমা দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি আমরা, এই নির্বাচনে অংশ নিয়ে হারাতে চাই না তা।

 

 

 

 

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, নির্বাচনে অংশ নেবেন না তিনি। এ নির্বাচন ঘিরে আলোচনায় উঠে এসেছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগরের নাম। এই দুই তারকা একটি প্যানেল দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আর অভিনেত্রী নিপুণ নির্বাচন করবেন বললেও এখনো প্যানেলে কে কে থাকবেন, সেটি জানাননি তিনি।

 

 

 

উল্লেখ্য, ২০২৩-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদ পদে জয় লাভ করিছলেন চিত্রনায়িকা মৌসুমী। ২২৫ ভোট পেয়ে জিতেছিলেন এই নায়িকা।

ইমি/পথিক নিউজ

 

 

 

 

 

 

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ