— বিজ্ঞাপন —

যুক্তরাজ্যে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, জিয়া–খালেদা জিয়ার মাগফিরাত কামনায় প্রার্থনা

যুক্তরাজ্যে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, জিয়া–খালেদা জিয়ার মাগফিরাত কামনায় প্রার্থনা
যুক্তরাজ্যে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, জিয়া–খালেদা জিয়ার মাগফিরাত কামনায় প্রার্থনা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ মার্চ) যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

— বিজ্ঞাপন —

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

দোয়া ও ইফতার মাহফিলে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও দলটির বিভিন্ন জোন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗