যুবকদের ক্যারিয়ার ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সেমিনার

1000166989
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

তরুণদের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা, আয়-রোজগার, আর্থিক স্বাধীনতা ও দাওয়াহ কার্যক্রম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুবকদের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক বিশেষ সেমিনার।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত ইসলামী দাওয়াহ একাডেমি ব্রাহ্মণবাড়িয়া-তে এ সেমিনার অনুষ্ঠিত হবে। কলেজপাড়ায় খান টাওয়ারের পশ্চিম পাশে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে সেমিনারটির আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, জীবন গঠন, আয়-রোজগার, আর্থিক স্বাধীনতা এবং শিক্ষাঙ্গন ও সমাজে দাওয়াহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা হবে। এতে আলেম, দাঈ, গবেষক ও শিক্ষাবিদরা তরুণদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সেমিনারে ‘যুবকের ক্যারিয়ার ভাবনা’ বিষয়ে আলোচনা করবেন উস্তাদ জাকারিয়া মাসুদ হাফিঃ। ‘অমুসলিমদের দাওয়াত—আমাদের দায়িত্ব ও করণীয়’ বিষয়ে বক্তব্য রাখবেন মুফতি নজরুল ইসলাম খালেদ।

এছাড়া ‘ক্যারিয়ার, আয় ও আর্থিক স্বাধীনতা—একজন তরুণের ভাবনা’ বিষয়ে আলোচনা করবেন মুফতি মনজুরুল হাসান চৌধুরী। ‘শিক্ষাঙ্গনে দাওয়াতের প্রয়োজনীয়তা ও করণীয়’ বিষয়ে বক্তব্য রাখবেন উস্তাদ সুলায়মান আহমাদ।

সেমিনারে ‘সফল ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীর করণীয়’ বিষয়ে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সাহাদাত সরকার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনারে ক্যারিয়ার রোডম্যাপ, ইনকাম ও আর্থিক স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব থাকবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকবে।

তরুণদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে সেমিনারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗