যুবক আহত ফার্মগেটে এসি বিস্ফোরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর ফার্মগেটে এসি মেরামতের সময় বিস্ফোরণে মো. দিদার হোসেন (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ফার্মগেট গ্রিন সুপার মার্কেটের বিপরীত পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।আহত মো. দিদার হোসেনর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। তার বাবার নাম খোরশেদ আলম।তাকে হাসপাতালে নিয়ে আসা মো. আবু নাঈম নামে এক ব্যক্তি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা এসি মেরামতের কাজ করেন। দুপুরে ফার্মগেট এলাকায় মেরামতের সময় পুরাতন একটি এসি থেকে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন দিদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দিদার নামের ওই যুবকের অবস্থা খুবই গুরুতর। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

সূএ: সময় নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ