যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ব্যাতিক্রমী ঈদ আয়োজন। “ত্যাগের আলো”য় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি—

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সংবাদদাতা : মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রাম, ১৫ জুন ২০২৫:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের উদ্যোগে ঈদুল আজহার তাৎপর্য ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান “ত্যাগের আলো” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেয় একঝাঁক নিবেদিতপ্রাণ যুব স্বেচ্ছাসেবক, যারা সারাদিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটায়। আয়োজনের মধ্যে ছিল অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো, করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যান্নভোজের আয়োজন।
দেওয়ানহাট কলেজ ইউনিটের দলনেতা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সাংবাদিকগন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি মানবিক মূল্যবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। যুব স্বেচ্ছাসেবকদের এই প্রয়াস ভবিষ্যৎ নেতৃত্বের প্রেরণা জোগাবে।”
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ