রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না

রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না
রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজে পাওয়া যায় না। পুনরাবৃত্তি!, সামাাজিক যোগাযোগ এভাবে স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেদিনের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি ছবি পাশাপাশি যুক্ত করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো এই ছবিতে যা দেখা যাচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি শেয়ার করে লেখেন এনসিপির এই নেতা।রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না

ছবিতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণের পর ড.মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, উমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে। আর তার নিচের ছবিটি শুক্রবারের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে।

 

জুলাই সনদ স্বাক্ষর হলেও এনসিপি অনুষ্ঠানে যোগ দেয়নি এবং স্বাক্ষর করেনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ