রমজানে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, সাধারণ মানুষ দিশেহারা: ৫ টাকার লেবু বিক্রি হচ্ছে ২০–৩০

রমজানে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, সাধারণ মানুষ দিশেহারা: ৫ টাকার লেবু বিক্রি হচ্ছে ২০–৩০
রমজানে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, সাধারণ মানুষ দিশেহারা: ৫ টাকার লেবু বিক্রি হচ্ছে ২০–৩০
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির দাম আকাশছোঁয়া হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় সাধারণ মানুষ দিশেহারা।

লেবুর দাম পিচপ্রতি ৫ টাকা থেকে বেড়ে ২০–৩০ টাকা, শসার কেজি দাম ২০–৪০ টাকা থেকে এখন ১২০–১৫০ টাকা পৌঁছেছে। বেগুনের কেজি দামও ১০–১৫ টাকা থেকে ৫০–৬০ টাকায় পৌঁছেছে।সোলারের কেজি দাম বেড়ে ৬০–৭০ টাকা থেকে ৮০–৯০ টাকায়, গাজরের কেজি ৩০–৫০ টাকা, পাকা কলা ৭০–১৫০ টাকা, খেজুর ৪০০ থেকে ৩০০০ টাকা, পেয়াঁজ ৫০–৭০ টাকা এবং কাঁচা ঝাল ৫০ টাকা থেকে ১০০–১৫০ টাকায় বৃদ্ধি পেয়েছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমাফিক দাম বাড়াচ্ছেন।

রোজা শুরুর কয়েকদিন আগে বাজারে ক্রেতারা সাশ্রয়ী দামে নিত্যপণ্য পেতেও এখন দিশেহারা। সাধারণ মানুষ দাবি করেছেন, সঠিক তদারকি ও কঠোর ব্যবস্থা নিলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ