রমজানে স্কুল খোলা নাকি বন্ধ, জানা যাবে আজ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ নাকি খোলা এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ। স্কুল খোলার রাখার সিদ্ধান্তকে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য রয়েছে। বেলা সাড়ে এগারোটায় আবেদনের শুনানি শুরু হবে বলে জানা গেছে।

 

 

গত ৮ই ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫শে মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

তবে গত রোববার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

 

 

পরবর্তীতে গতকাল সোমবার এ বিষয়ে আপিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ