রাজনীতিতে নাম লেখালেন বলিউড নির্মাতা রামগোপাল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণার কাজ। ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে আসা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলিউডে।

 

লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা দিলেন বলিউড নির্মাতা রামগোপাল বর্মা। এবার রাজনীতিতে লেখালেন তিনি।

 

বৃহস্পতিবার (১৪ মার্চ) হঠাৎ নিজেই রাজনীতিতে নামার ঘোষণা দিলেন এ পরিচালক। এক্স-এ সিদ্ধান্তকে আকস্মিক বলে জানান যে, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি’৷ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ পোস্টটি শেয়ার হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

 

রাজনীতির মাঠে নামার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে তিনি কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও কোন দল থেকে দাঁড়াবেন সেই বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি এ নির্মাতা। পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী হঠাৎ তার রাজনীতিতে আসা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে।

 

মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রামগোপাল বর্মা। একাধিক ছবির জন্যও তাকে নিয়ে সমালোচনা কম হয় না। তবে কোন দলের হয়ে তিনি ভোটে লড়ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন এ নির্মাতার ভক্ত-অনুরাগীরা।

ইমি /পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ