রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই
রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজশাহী জেলা প্রতিনিধি: অভিনব কৌশলে ১০ লক্ষ টাকা ছিনতাই হয়েছে রাজশাহীতে। সেটা আবার দিনে দুপুরে।  ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক বলেন, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না।

এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই

রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন। ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ