রাজারগাঁও ইউনিয়নে জামায়াতের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের মিলনমেলা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি,চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্মিত অফিস উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ মে বিকাল ৪টায় শুরু হওয়া এ আয়োজনে ছিলো প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব বিএম মোঃ কলিম উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক জনাব মোঃ মোজাম্মেল হোসাইন পরান ,এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মোঃ মনির হোসাইন।

স্থানীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মাকসুদুল রহমান শুক্কুর, সেক্রেটারি মোঃ শাহজালাল শেখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এই ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব মোঃ মামুন মিয়াজী এবং হাফেজ মোঃ হাবীবুর রহমান। অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

বক্তারা বলেন, এই নতুন অফিস হবে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার কেন্দ্রবিন্দু। জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। শেষপর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ