রাণীশংকৈলে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাণীশংকৈলে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ২৩ শে এপ্রিল সকালে উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার খমিরউদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

রাণীশংকৈলে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষি কাজের জন্য বিদ্যুৎচালিত মোটর পাম্প চালু করার পরে পুকুর পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় মিস্টার আলী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই কৃষকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ