রামপালে চোরাই গরুসহ আটক ২

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি,বাগেরহাটের রামপালে চোরাই গরু সহ দুই চোরকে আটক করেছে রামপাল থানা পুলিশ আটককৃতরা হলেন উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শেখ আব্দুল আজিজ’র ছেলে শেখ আব্দুল গোলাম রসূল(৩৭) এবং গোলাপগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পূর্ণবর্তী গ্রামের অয়েজকুরনী শেখের ছেলে মোঃহাবিবুল্লাহ শেখ(২২)।

০৪ জুন( বুধবার ) রাত আনুমানিক ১০ টা হতে ২ টা এর কোন এক সময়ে উপজেলার শরাফপুর গ্রামের তরফদার ইউসুফ এর মৎস ঘেরের ভেড়িতে একটা গরুর সহ গভীর রাতে দুজনকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয় ।

তাদের কাছে জানতে চাইলে সঠিক তথ্য দিতে পারেনা। তখন বিষয়টা নিশ্চিত হয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গরুসহ শেখ আব্দুল রসুল ও হাবিবুল্লাহ শেখকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন যে, স্থানীয় একজন থানায় মুঠোফোন এ সংবাদ দেয় । তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয় এবং একটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন যে, শেখ আব্দুল গোলাম রসুল ও হাবিবুল্লাহ শেখ সহ এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ