রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী 

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে

নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস।

 

গতকাল (১০মে)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদ রানা।

 

এইছাড়া আরো উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ,সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সেহরাব হোসেন,শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল আলম চৌধুরী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান,সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

 

পরে শ্রীরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ