রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাষ্ট্রদ্রোহের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে গেছে। ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে করা এ মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (তারিখ) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।

এ মামলায় বর্তমানে ২৬ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৫ জনকে সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। তবে এ কে এম আক্তারুজ্জামান নামে এক আসামিকে আদালতে হাজির করা না হওয়ায় শুনানি পিছিয়ে দেন বিচারক। আসামিপক্ষের অন্যতম আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আল মারুফ নামে আরও এক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফলে এ মামলায় মোট গ্রেপ্তার দেখানো আসামির সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রামের ‘জয় বাংলা ব্রিগেড’ প্রধান কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের ‘জয় বাংলা ব্রিগেড’-এর অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ওই বৈঠকে শেখ হাসিনা বক্তব্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশসহ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে মামলা করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ