গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট ২০২৬ জাতীয় সংসদের ভোটে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরদিন বঙ্গভবনে শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বুধবার, ২ নভেম্বর ২০২২

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।