— বিজ্ঞাপন —

নাসিরনগরে ৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হান্নান

107173
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগরে ৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হান্নান

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন থেকে ভলাকুট ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রস্তাবিত সড়কটির নামকরণ করা হয়েছে সংসদ সদস্য এম. এ. হান্নানের নামে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চাতলপাড় ইউনিয়নের রতনপুর সিএনজি স্টেশন থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী শাহবীরের জমি পর্যন্ত বিস্তৃত সড়কটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। রাস্তাঘাটের উন্নয়ন হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবদুল মোমেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, মানবাধিকার সম্পাদক লিটন রায়, পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব এম নাছির রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জিয়াউল করীম সোহেল, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খান, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক আছাব মিয়া, যুবদল নেতা শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সোহাগ ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মামুন ভূইঁয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৬ কিলোমিটার সড়কের মাটি ভরাট কাজে প্রকল্পের বরাদ্দ থেকে ২৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পরে রতনপুর বাজার চত্বরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কটি সংসদ সদস্য এম. এ. হান্নানের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗