র‍্যাবের অভিযানে আড়াইহাজারে অস্ত্রের কারখানার সন্ধান, পাইপগান-গুলিসহ সরঞ্জাম উদ্ধার

র‍্যাবের অভিযানে আড়াইহাজারে অস্ত্রের কারখানার সন্ধান, পাইপগান-গুলিসহ সরঞ্জাম উদ্ধার
র‍্যাবের অভিযানে আড়াইহাজারে অস্ত্রের কারখানার সন্ধান, পাইপগান-গুলিসহ সরঞ্জাম উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযানে আড়াইহাজার হতে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ১২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকা হতে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

৩। ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ০৯/০২/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে কলাবাগানের মধ্যে ০১টি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ০৯/০২/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় উক্ত ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির চেইন খুলে ব্যাগের ভিতরে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ