লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শাহ্ মোঃ ইব্রাহিম মিয়াকে সভাপতি এবং নূরুল আমিন সজলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

গত সোমবার (২২ ডিসেম্বর) ইস্ট লন্ডনের ব্রিকলেন এলাকার ইফেস তার্কিশ রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হাসিব আলম সেলিমসহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। সবার মতামতের ভিত্তিতে যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়াকে সভাপতি এবং ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরুল আমিন সজলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কার্যকরী কমিটি চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে লন্ডনে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার আটজন জ্যেষ্ঠ জাতীয়তাবাদী নেতাকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিজান খান। সহ-সভাপতি হিসেবে মোকাদ্দেছ রানা হামিদসহ আরও আটজন দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন এবং তার সঙ্গে আরও ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আক্তার হোসেনসহ আরও তিনজন। এছাড়া বিভিন্ন দপ্তরে ১৫ জন দায়িত্বপ্রাপ্ত এবং ১ নম্বর কার্যকরী সদস্য কবীর আহম্মেদসহ মোট ১৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপির নেতা আলহাজ্জ্ব কবির আহম্মেদ ভূঁইয়া সংগঠনের কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগ পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সমন্বয় করে বিগত সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছে আহ্বায়ক কমিটি। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ